মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by newsside24_01 | জানুয়ারি ২০, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

 

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বাস্তবায়নে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল’র সহযোগিতায় মাধ্যমিক শিক্ষার সংস্কার বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল’র চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতবিনিময় কমিটির আহবায়ক ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড.মনজুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো.মুজিবুর রহমান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা কাউছার হামিদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড.জসিম উদ্দীন, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান চাকলাদার, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, উপ-সচিব মো. আবুল বাসার হাওলাদার, শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খাঁনসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী মাধ্যমিক শিক্ষাকে যুগোপযোগী করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক মানবসম্পদে পরিণত করতে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাধ্যমিক শিক্ষার কাঙ্ক্ষিত গুণগত মান অর্জন সম্ভব।

Source URL: https://newsside24.com/?p=2379