by newsside24_01 | জানুয়ারি ২৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
বরিশাল: বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুনে সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীরা পিকনিকে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
সূত্র আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সাতটি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে-তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
Source URL: https://newsside24.com/?p=2412
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.