by newsside24_01 | জানুয়ারি ২৬, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
বরিশাল: বরিশাল নগরীতে প্রেমিককে গভীররাতে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মীম (২১) নামের এক তরুনীর স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই তরুণী আত্মহত্যা করেছে বলে কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।
জানা গেছে, মীম নগরীর পুলিশ লাইনস রোড এলাকার একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। তিনি ঝালকাঠির নলছিটি কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার কন্যা। ব্যাপ্টিস্ট মিশন রোড খলিফা বাড়ির নাহার ম্যানশনের একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন মীম।
ওসি মামুন উল ইসলাম জানান, নাহার মঞ্জিলের অন্য বাসিন্দাদের মাধ্যমে গভীর রাতে পুলিশ আত্মহত্যার খবর পায়। মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার পরিবার কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Source URL: https://newsside24.com/?p=2428
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.