৯ম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের

by newsside24_01 | ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  ৯ম পে-স্কেলের দাবি না মানলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দিয়েছে পায়রাবন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা।
সোমবার(২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় এক দফা এক দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এমন আল্টিমেটাম দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সকলস্তরের কর্মচারীরা।
এসময় পায়রাবন্দের সম্মুখ গেটে বন্দর কর্মচারী ইউনিয়নের আহবানে দ্বিতীয় দিনের মত ২ ঘন্টা ব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন, ইনল্যান্ড মাষ্টার আবদুল কাদের, কবির হোসেন (ট্রাফিক বিভাগ), রাকিবুল করিম(সচিব বিভাগ), মশিউর রহমান(হাইড্রোগ্রাফি বিভাগ), সাগর রানা (প্রশাসন বিভাগ), মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, হিসাব সহকারী শফিকুল ইসলাম। প্রমুখ।
বিক্ষোভকারী তাপসী দাস বলেন, গত ১৫ বছরে দ্রব্য মূল্য কয়েকগুণ বৃদ্ধি হলেও বেতন ভাতা বারেনি তাদের। ফলে সংসারে উপার্জনক্ষম হয়েও টানাপোড়েনের মধ্যে দিয়েই চলছে জীবন যাপন। তাই সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন তিনি।
কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন (ইনল্যান্ড মাষ্টার,১ম শ্রেণি) বলেন, দীর্ঘদিন যাবৎ পে-স্কেল বাস্তবায়নের জন্য আসছেন কর্মচারীরা। সরকার একটি কমিশন গঠন করেছে। যে কমিশনের রিপোর্ট সরকারের হাতেও চলে এসছে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্বতায় আজ ক্ষোভে ফুঁসে উঠেছে সকল স্তরের কর্মচরীরা। সরকার ক্ষুধা নিবারনের নূন্যতম বেতন দেয়নি বলে আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। এরপর দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি পালন সহ ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা।

Source URL: https://newsside24.com/?p=2463