by newsside24_01 | ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং মাধ্যমিকের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ১৩২ জন শিক্ষার্থী শাপলা কাব এবং মাধ্যমিক পর্যায়ে ২২ জন শিক্ষার্থী পিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার এবং বরিশাল আঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার(প্রোগ্রাম)ডাক্তার প্রনব কুমার মন্ডল, পটুয়াখালী জেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ আবদুল কাইউম, বরিশাল এবং পটুয়াখালী থেকে আসা স্কাউটস লিডারগন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস এর সম্পাদক মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম, কমিশনার মো. ইকবাল বাশার খান এএলটি, সহ-সভাপতি মামানৈ এএলটি, কোষাধ্যক্ষ নূরুল হক, এএলটি মিজানুর রহমান, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, সাহিদা পারভীন, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, উপজেলা কাব লিডার মো.শামিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’র প্রধানগণ এর ইউনিট লিডারগন।
মঙ্গলসূখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা বলেন, কলাপাড়া উপজেলা থেকে প্রতি বছর আমার বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন এবং কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে উপজেলার সুনাম ধরে রাখেন।তারই ধারাবাহিকতায় এ বছর ৩৩ জন শিক্ষার্থী শাপলা কাব এওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
কলাপাড়া উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ নুরুল হক বলেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ’র নেতৃত্বে কলাপাড়ায় স্কাউটস’র অনেক সুনাম রয়েছে।
উপজেলা স্কাউটস কমিশনার মো. ইকবাল বাশার খান এএলটি বলেন, ২০২৩ সালের সাপলা কাব এওয়ার্ড এবং পিএস পরীক্ষায় কলাপাড়া উপজেলা বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। নিয়মিত ওরিয়েন্টেশন সহ স্কাউটিং এর সকল কার্যক্রম সচল রয়েছে।
বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেনার এবং বরিশাল আঞ্চলের আঞ্চলিক উপকমিশনার(প্রোগ্রাম)ডাক্তার প্রনব কুমার মন্ডল বলেন, বরিশাল অঞ্চলের মধ্যে কলাপাড়া স্কাউটস এর সুনাম রয়েছে। এখানকার ইউনিট লিডার এবং স্কাউট কর্মকর্তাদের সমন্বিত কার্যক্রমে স্কাউটিং আরও এগিয়ে যাবে বলে আসা করছি।
Source URL: https://newsside24.com/?p=2495
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.