বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফুটপাত দখলমুক্ত অভিযান

by newsside24_01 | ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ

Spread the love

 

বরিশাল: ভ্রাম্যমাণ দোকানিদের উৎপাতে দখল হয়ে গেছে বরিশাল নগরীর ফুটপাতগুলো। তার সাথে যুক্ত হয়েছে অবৈধ পার্কিং। তবে এ বিষয়ে তেমন কোনো বড় আকারে ভূমিকা নেয়া হয়নি গত ৩/৪ বছর।
নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, ব্যস্ততম সড়ক জিলা স্কুল মোড় থেকে জেলখানার মোড়, গীর্জামহল্লা, হেমায়েত উদ্দিন রোড, চকবাজার, বাজার রোড, পোর্টরোড, শেরেবাংলা হাসপাতাল এলাকা, দুই বাসটার্মিনাল ও লঞ্চঘাটসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক অবৈধ পার্কিং ও দখলদার অতিক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে।

ফলে নগরীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। মাঝে-মধ্যে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে নগরীতে অভিযান চালানো হলেও অভিযানকারী দল চলে যাওয়ার পরপরই ফের দখল হয়ে যায়।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা সুমন হাওলাদার জানান, অফিসের কাজে প্রত্যেক দিন নগরীর গির্জা মহল্লা যাই। ফুটপাত দখল হয়ে যাওয়ায় অফিসে যাওয়া-আসায় চরম ভোগান্তিতে পড়তে হয়। এব্যাপারে নগরবাসীর চাওয়া ছিলো অনেকদিনের, যার প্রতিফলন ঘটেছে আজ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরীতে অভিযান পরিচালনা করে অবৈধ পার্কিংযের জন্য বেশকিছু মোটরসাইকেল আটক ও ফুটপাত থেকে দোকান সরিয়ে দেয়।

Source URL: https://newsside24.com/?p=2510