by newsside24_01 | ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে, রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে উপজেলার মুসলেহীন শাখার উদ্যোগে সর্বদলীয় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ ফেব্রুয়ারি) আসর নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। রেলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের নতুন বাজার এলাকায় আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় উপজেলার মুসলেহীন শাখার সদস্য মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুবাল্লিগ নেছারাবাদ ঝালকাঠির সদস্য, যুব মুসলেহীন চাকামইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান মল্লিক। এসময় উপজেলা মুসলেহীন, যুব মুসলেহীন ছাত্র মুসলেহীন ও তোলাবায়ে মুসলেহীন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Source URL: https://newsside24.com/?p=2520
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.