by newsside24_01 | ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরন করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্রি এলাকায় এসব খাবার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুজ সাকিব, প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সহ সংগঠনটির সদস্যরা। খাবার হিসেবে প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি প্রদান করা হয়। পুরো রমজান মাসজুড়ে ইফতার সমাগ্রী বিতরন কার্যক্রম চলবে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। মাত্র ১ টাকায় ইফতার ১পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারন মানুষের। এছাড়া তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.নজরুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় দরিদ্র মানুষের জন্য এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অসহায় মানুষের জন্য এ কার্যক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
Source URL: https://newsside24.com/?p=2534
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.