by newsside24_01 | ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযোগ করেন কলাপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের সম্প্রতি সড়কের বাসিন্দা ভুক্তভোগী জসিম হাওলাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমিরা, সুকেস সহ সকল আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকা এবং স্বর্নালংকার নিয়ে পিছনের দরজা খুলে অন্য তালা মেরে পালিয়ে যায় চোর।
ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন বাড়িতে নেই। গত সপ্তাহে আমি চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলাম। আজ বাসায় এসে দেখি সামনের তালা নেই। সেখানে ছোট একটি তালা দেয়া। কাছে গিয়ে দেখি তালা ভাঙ্গার আলামত রয়েছে। আমি প্রতিবেশী এবং আত্নীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি সকল আসবাবপত্র এলোমেলো। আলমারি ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
কলাপাড়া থানার এস আই মো. রাসেল জানান, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে কলাপাড়া থানায় একটি জিডি করেছিলেন। ঘটনাটি শুনেছি আমি নিজে গিয়ে তদন্ত করব।লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Source URL: https://newsside24.com/?p=2561
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.