বরিশালে ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

by newsside24_01 | মার্চ ৬, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ

Spread the love

 

বরিশাল: ‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ  ছাত্র অধিকার পরিষদ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎‎ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ শুক্রবার বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা  এক বিশাল ইফতার মাহফিল এর আয়োজন করেছে।

‎ইফতার আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতি, সহাবস্থান ও অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।

‎উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলো বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, মো ইমরান সিকদার,  বিএম কলেজ এর সাধারণ সম্পাদক কে এম মাইনুল হক, বিএম কলেজ এর সভাপতি সাইফুল তালুকদার সহ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদসবৃন্দ।

‎বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে এম মাইনুল হক বলেন,শিক্ষার্থীদের যেকোনো দাবি-দাওয়া আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরা প্রত্যাশা করি, আগামীর বরিশাল  বিশ্ববিদ্যালয় হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিশ্ববিদ্যালয়।’

‎বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সোহাগ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে সুস্থ ধারার রাজনীতি ও নিরাপদ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়। এ ক্যাম্পাস হবে সকলের সহাবস্থানের ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে অধিকার আদায়ে বরিশাল  বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় তাদের পাশে থাকবে।’

‎উক্ত অনুষ্ঠান এ উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বলেন,বরিশাল
‎বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে  রমজান মাসে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও আত্মিক বন্ধন দৃঢ় করাই ছাত্র অধিকার পরিষদের  এই উদ্যোগের লক্ষ্য।

‎উক্ত অনুষ্ঠান এ বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের  এর সকল সদস্য প্রতিজ্ঞা করে ভিপি নুরুল হক নুর এর মিশন ও ভিশন দেশের মানুষের সার্থে বাস্তবায়ন করবে।

Source URL: https://newsside24.com/?p=2608