বরিশালে সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

by newsside24_01 | মার্চ ৭, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

Spread the love

 

বরিশাল: প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসে সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশাল ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে। শুক্রবার বরিশাল নগরীর সদর রোডের হোটেল স্যাডোনা ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইদুর রহমান মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান। আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি কে এম তারেক অপু, এম জহির, মনবীর আলম খান, সংগঠনের সিনিয়র সদস্য জিয়া শাহিন, হালিম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ জালাল, আরিফুর রহমান প্রমুখ।

রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাস আমাদের মনে করিয়ে দেয়—ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মূল্য কতটা মহান। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি সকলের জীবনে শান্তি, সুস্থতা ও কল্যাণ দান করেন। আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসা চিরদিন অটুট থাকুক। আর বিশ্বে বর্তমান চলমান রাজনৈতিক অস্থিরতা, দ্রুত সমাধান হোক এ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Source URL: https://newsside24.com/?p=2616