সুস্থ ধারার রাজনীতিতে আন্দালিভ রহমান পার্থ’র বিকল্প নাই

by newsside24_01 | মার্চ ১২, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

Spread the love

 

রবিশাল প্রতিনিধি:  বরিশালে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর একে স্কুলের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিবুল হক শান্তর সভাপতিত্বে এবং বরিশাল জেলা ও মহানগরের সমন্বয়ক জাহিদুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রোমান আকন্দ,
বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. খলিলুর রহমান, বরিশাল মহানগর বিজেপির উপদেষ্টা এইচ.এম জসীম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিজেপির সমন্বয়ক নাজমুল সাকিব, সোহেল খান, শাহাদাত হোসেন সাজু, খান রুবেল, জেলা বিজেপির সমন্বয়ক এস এ ইমামুল হাসান শামীম, সদর উপজেলা বিজেপির সমন্বয়ক আব্দুস সালাম প্রমূখ। এসময় বিজেপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশপ্রেম, সততা, নিষ্ঠার কারণে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সমকক্ষ বা কাছাকাছি বর্তমানে অনেকেই নাই। যে কারণে তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা, সততায় তিনি সেরাদের সেরা নেতৃত্ব। নীতির সাথে আপোস করেননি বলেই ব্যারিস্টার হয়ে আসার পর থেকে বহুবার এমপি মন্ত্রী হতে পারলেও হননি। মামলা-জেল জুলুমের শিকার হয়েছেন বহুবার। সুতরাং এমপি মন্ত্রী হওয়া যায়। একজন আন্দালিভ রহমান পার্থ হওয়া যায় না।

তারা আরও বলেন, বিজেপি হচ্ছে সেই রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটি বাংলাদেশের সকল নেতৃত্বকে সম্মান জানিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে চায় এবং সেই লক্ষে কাজ করে চলছে। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর হাত ধরে এদেশে ভালো মানুষ, রাজনীতি বিমুখ মানুষরা রাজনীতিতে আসতে শুরু করেছে। বিজেপির কোনো নেতাকর্মীরা কখনো কোনো মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করে না। কোনো ধরনের কোনো অন্যায় কাজের সাথে জড়িত নাই। কারণ, সুস্থ ধারার রাজনীতিতে আন্দালিভ রহমান পার্থ’র বিকল্প নাই। তাই আসুন পার্থ ভাইয়ের নেতৃত্বে ভালো মানুষদের নিয়ে বিজেপিকে সারাদেশে সংগঠিত করে এক সাথে দেশ গড়ি।

Source URL: https://newsside24.com/?p=2631