বরিশালে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

by newsside24_01 | মার্চ ১৮, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

 

বরিশাল: বরিশালভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন BBDC পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “ঈদের হাসি – সিজন ৪” শীর্ষক মানবিক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মোঃ তানভীর হোসেন খান উপ পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এবং আনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপু হাফিজুর রহমান, ডেপুটি ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও প্রধান উপদেষ্টা, বিবিডিসি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০১২ সালে প্রতিষ্ঠিত BBDC প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে প্রায় ২৭,০০০-এর বেশি ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ, শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত সহায়তা, ১,০০,০০০-এর বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, খাদ্য নিরাপত্তা কার্যক্রম, টিকাদান সচেতনতা কর্মসূচি এবং বিভিন্ন সময়ে খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আওলাদ খান বলেন, “ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই উদ্যোগ ‘ঈদের হাসি’। ভবিষ্যতেও বিবিডিসি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিবিডিসির পরিচালক প্রশাসন উপস্থিত সকলকে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনগুলিতেও এরকম হাজারো মানুষের পাশে আজীবন দাড়াবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Source URL: https://newsside24.com/?p=2643