by newsside24_01 | মার্চ ১৮, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদ শুক্রবার, বাংলাদেশে পূর্ণ হতে পারে ৩০ রোজা
ডেক্স: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর, গালফ নিউজের। ফলে বাংলাদেশেও পূর্ণ হতে পারে ৩০ রোজা। সে অনুযায়ী শনিবার ঈদুল ফিতর হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ ওই অঞ্চলের দেশগুলোর বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
Source URL: https://newsside24.com/?p=2653
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.