by newsside24_01 | মার্চ ২৮, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: অশ্রুসিক্ত চোখের জলে বিদায় দিলো রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোকে। শনিবার(২৮ মার্চ) বিকালে পটুয়াখালীর কলাপড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে রাখাইন বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে তার শেষকৃত্য সম্পন্ন করেছন রাখাইনরা। তিন দিনব্যাপী এই ধর্মগুরুর শেষকৃত্য অনুষ্ঠানে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মগুরু সহ হাজারো রাখাইন নর-নারীরা আসেন। একই সথে এমন অনুষ্ঠান দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন ।
স্থানীয় রাখাইনদের সূত্রে জানা যায়, মুলত বৃহস্পতিবার সকালে ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার সকাল থেকে একের পর এক চলেছে ভিক্ষু সংঘের পিন্ড দান। দেশ বরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করণ, ধর্মীয় সংগীত, পিন্ডদান এবং আলং নৃত্য।
আয়োজকরা জানান, বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। শনিবার বিকালে তার শেষকৃত্য আনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2670
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.