by newsside24_01 | মার্চ ৩১, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত দেড়টায় তার মৃত্যু হয়। নিহত সাইদুল বরিশাল কলেজের মাষ্টার্সের ছাত্র ছিলেন।এ ঘটনায় আরও ৪ জন আহত হন আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসীর মনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান করছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৪ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে পিতা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন যার মামলা নম্বর জি আর ৮৮/২৬। এঘটনায় ৪ দিন অতিক্রম করলেও অজানা কারণে কেহ গ্রেফতার হয়নি। আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। জনমনে ব্যপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান।
Source URL: https://newsside24.com/?p=2682
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.