by newsside24_01 | এপ্রিল ২, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাড়াশ সাপ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। বুধবার(০১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকার ইয়াকুব খানের বাড়ি থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পরে ওই একই এলাকার সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, স্থানীয়রা জালে পেঁচানো অবস্থায় সাপটি দেখে আতঙ্কিত হয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার টিমকে জানায়। তাৎক্ষণিক এনিমেল লাভারসের টিম ঘটনাস্থলে পৌছে তাদের সহয়তায় সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করে। হালকা বাদামী বর্নের এ দাড়াশ সাপটি সম্পূর্ন নির্বিষ এবং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত।
Source URL: https://newsside24.com/?p=2685
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.