বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কালেক্টরেট স্কুলের দাপুটে জয়

by newsside24_01 | এপ্রিল ২৩, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

Spread the love

 

বরিশাল: বরিশালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসর। আজ সকাল ৯টায় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম-এর আউটার মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেPন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় প্রাইম ব্যাংক লিমিটেডের আঞ্চলিক প্রধান ও শাখা প্রধানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটার এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। ম্যাচজুড়ে তাদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে বরিশাল অঞ্চলের স্কুল ক্রিকেটে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং এখান থেকে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে।

Source URL: https://newsside24.com/?p=2724