বিএম কলেজে বসুন্ধরা আয়োজনে “মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী”

by newsside24_01 | এপ্রিল ২৪, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

Spread the love

 

বরিশাল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে
বসুন্ধরা খাতার আয়োজনে মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে “মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

 

এ আয়োজনের শুরুতে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিএম কলেজের মার্কেটিং বিভাগের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে র‍্যালিটি ক্যামপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে খেলার মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলা, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, সরকারি ব্রজমোহন কলেজের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক শাহ সাজেদা, মার্কেটিং বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান খান।

 

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-বসুন্ধরা খাতা ব্রান্ডের পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্টের এজিম করিমুল আরাফাত, ডেপুটি ম্যানেজার সাঈদ হোসাইন।

 

বক্তব্য রাখেন, সরকারি ব্রজমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমান, স্কাই লাউঞ্জের স্বত্বাধিকারী সাইফুল ইসলামসহ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এটি। আর এই ঐতিহাসিক মুহূর্তে বসুন্ধরা গ্রুপ আমাদের সার্বিক সহযোগিতা করে যেভাবে সমৃদ্ধ করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। সেইসাথে বসুন্ধরা খাতার এই সম্পৃক্ততা মার্কেটিং বিভাগের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

এসময় বক্তারা বসুন্ধরা গ্রুপের প্রতিটি সেক্টরের সফলতা কামনা করেন।

 

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সার্বিক সহযোগী করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। সেইসাথে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টি শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়, সেইসাথে খাবারের আয়োজন করা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন উপভোগ করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Source URL: https://newsside24.com/?p=2731