TT Ads

 

ঢাকা: বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮নং গেইট সংলগ্ন ময়লার স্তূপে আগুনে ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের খবর পায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, টিমের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এর সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *