TT Ads

 

বরিশাল:  নবনিযুক্ত রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার

দায়িত্ব পালনে বরিশালের সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চেয়েছেন।

 

মতবিনিময় সভায় সাংবাদিকরা বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় সভায় উপস্থিত ছিলেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুস সালাম রিমন, অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত ডিআইজি ক্রাইম অ্যান্ড অপস মোঃ হুমায়ুন কবির, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা এবং পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব।

এর আগে গত ১৫ আগস্ট বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন মোঃ জুলফিকার আলী হায়দার। রেঞ্জ কার্যালয়ে যোগদানের পর চৌকস পুলিশ দল তাকে আনুষ্ঠানিক সালামি দেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন নতুন ডিআইজি।