TT Ads

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর প্রতিবেশী সেকান্দার নানা অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত ১৪ আগষ্ট রাত সাড়ে আটটার দিকে সেকান্দার ওই শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে তাদের খালপাড়ে নিয়ে যায়। পরে বিকৃতভাবে তার যৌনাঙ্গ ওই শিশুর মুখের অভ্যন্তরে প্রবেশ করায়। এসময় শিশুটি ডাক চিৎকার দিলে সে দৌড়ে পালিয়ে যায়।
মহিপুর থানার ওসি শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *