কলাপাড়া (পটুয়াখালী): সংবাদ প্রকাশের জেরধরে পটুয়াখালী জেলার কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন’র নেতৃত্বে শনিবার রাত ৯ টায় সন্ত্রাসীরা সাংবাদিক মোয়াজ্জেম হোসেন’র উপর আতর্কিত হামলা করে গুরুতর জখম করেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা জানালে তাকে সেখানে ভর্তি করা হয়।
সাংবাদিক মোয়াজ্জেম জাতীয় দৈনিক আজকের পত্রিকা’র পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি ও একটি হাই স্কুলের আদর্শ শিক্ষক। ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও বিচার চেয়েছে। তারা আরও জানান, মোয়াজ্জেমের মতো নম্র, ভদ্র মানুষ কলাপাড়ায় কম আছে। কিছুতেই ঘটনাটি মেনে নিতে পারছি না।


