TT Ads

 

বরিশাল: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম জাহাঙ্গীর হোসেন। তিনি ঝালকাঠী সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো: মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর হোসেন বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ওপর নির্মাণাধীন একটি কক্ষের (তৃতীয় তলা) কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি সেখান থেকে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

ঘটনার ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, থানায় খবর পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কাউকে না পেয়ে হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *