বাবুগঞ্জ প্রতিনিধ : মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে বরিশালের দোয়ারিকা মাঝের ফেরিঘাটে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের নামাজের পর দোয়ারিকা মাঝের ফেরিঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করেছে দোয়ারিকা এলাকাবাসী।
আলোচনা সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক, চুরি প্রতিরোধে করণীয়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
দোয়ারিকা এলাকাবাসীর পক্ষ থেকে মাদক ও অপরাধমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করা হয়েছে।


