TT Ads

বরিশাল: বরিশালে নগরীতে মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে মিষ্টিতে অনুমোদনহীন রং ব্যবহার, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা হালনাগাদ না রাখার অভিযোগ পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার নামে এক প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *