TT Ads

বরিশাল: বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার একমাত্র প্রধান আসামী পলাতক স্ত্রী নাসিমা বেগমকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।

২১ সেপ্টেম্বর এয়ার পোর্ট থানার ওসি তদন্ত সুমন কুমার আইচ-এর নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​উল্লেখ্য,চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামি নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করে।

​এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *