TT Ads
Spread the love

 

বরিশাল:   বরিশাল জেলার হিজলায় স্কুল ছাত্রকে লাথি মেরে হত্যা করেছে তার প্রতিবেশী এক যুবক। পরে লাশ খালে ফেলে দেয়া হয়। নিহত ১২ বছর বয়সী আরিফ রাঢ়ী উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর স্থানীয়রা হত্যাকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে বলে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানিয়েছেন। তিনি আরও জানান, হত্যার অভিযোগে গ্রেপ্তার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।

মোশারফের বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, “বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে।

“কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এতে রাগে মোশারফ আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে তার লাশ বাড়ির পাশে খালে ফেলে দেয়।”

তিনি বলেন, “শুক্রবার সকাল আটটার দিকে আরিফের লাশ খালের পাড়ে দেখতে পায় স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত থাকার সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে।”

এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। আর আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে এএসপি তারের আমান বান্না জানিয়েছেন। এ পুলিশ কর্মকর্তা বলেন, মোশারফের মাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলায় তাকে আসামি করা হলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *