TT Ads
Spread the love

 

বরিশাল: ‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫০ জন  নেতাকর্মী বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে বরিশাল সদর রোড  সংলগ্ন হোটেল সেডোনায় জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন।

‎এ সময় কেন্দ্রীয়  ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো:রাশেদুল ইসলাম বলেন,আমরা সবাই একসাথে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো।পুরনো বিপ্লবী সহযোদ্ধারা আবার একত্রিত হচ্ছে যা আমাদের রাজনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।

‎এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রঅধিকার পরিষদের  সাবেক সাধারণ সম্পাদক জনাব ইমরান শিকদার  জানান, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বিপ্লবীরছাত্র অধিকার পরিষদে যোগ দিচ্ছে,  এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে করবো।

‎ছাত্রঅধিকার পরিষদে যোগদান করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন,
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই পথচলায়  সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

‎ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে আমি আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সবসময় এই সংগঠনের  ন্যায্য দাবি, আদর্শ ও লক্ষ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং সমর্থনকারী হিসেবে থাকবো।

‎আমি মনে করে বর্তমানে যদি কোনো সংগঠনের নৈতিকতা ঠিক থাকে সেটাই হলো ছাত্র অধিকার পরিষদ।
‎আমি বিশ্বাস করি, সকলের  সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন  আরও শক্তিশালী হবে এবং তারুণ্যের কণ্ঠস্বর জালেমদের মসনদ কাপিয়ে দিবে।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রঅধিকার  পরিষদে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক, সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম আহবায়ক মোঃ সিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সজল হাওলাদার সাওন। এছাড়াও  মাহিন আব্দুল্লাহ, মো তামজীদ হোসেন শাওন,
‎মোহাম্মাদ রায়হান হাওলাদার, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোঃ ইমরান হোসেন কাইয়ুম, মেহেদী হাসান, আবেদ ইসলাম শাকিল, শফিকুল ইসলাম তুষার, মুনিম শাহরিয়ার
‎ইমন,বিল্লালহোসেন,মোহাম্মদ ফয়সাল হোসেন,মোঃ হাসান শিকদার, আব্দুর রহমান খান,
‎মোঃ মাইদুল, মোহাম্মদ সাইমন খান,
‎মো লিজন,মো ইব্রাহিম সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *