TT Ads
Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ছয়টায় দিকে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সী-কুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ২ টি খাবার হোটেল, ২ টি কাপড়ের দোকান, ১ টি মুদি মনোহরী দোকান, ১ টি ঝিনুকের দোকান, ১ টি জেনারেটরের দোকান ও ১ টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল আটটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *