TT Ads
Spread the love

রাজপথের বিএনপির সাহসি নেত্রি মিতু

নিউজ সাইড২৪ ডেক্স: ফাতেমাতুজ জোহরা মিতু। জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক। রাজপথের একজন সাহসি নেত্রী ফ্যাসিবাদিরা যখন বিরোধী কণ্ঠগুলোকে চেপে ধরেছিলো, তখনও কণ্ঠ উঁচিয়ে প্রতিবাদে রাজপথ কাঁপিয়েছেন ফাতেমা তুজ জোহরা মিতু।

রাজপথে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধীদল দমনের মিশনে নামে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত ব্যাপক ধরপাকড় চালায় তখনও অদম্য সাহস নিয়ে আন্দোলন-সংগ্রামের অগ্রভাবে ছিলেন ফাতেমাতুজ জোহরা মিতু।

আওয়ামী সরকারের আমলে যখন কথা বললেই নেমে আসতো জেল-জুলুম, তখনও টকশোতে সত্যের পক্ষে উঁচু গলায় কথা বলতেন মিতু।

পারিবারিক ভাবেই জাতীয়তাবাদি আদর্শের একনিষ্ঠ সৈনিক। বাবা, মা, ভাই-বোন সবাই-ই জাতীয়তাবাদি দলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। আইনজীবী বাবার পথ ধরে আইন বিষয়ে পড়াশোনা করা মিতু রাজনীতিতে এক অদম্য সাহসি নাম।

শুধু রাজনীতির মাঠেই নয়, সামাজিক কাজেও সমান সক্রিয় মিতু। দুর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষ রোপণ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে নিজেকে সম্পৃক্ত রেখেছেন ফাতেমাতুজ জোহরা মিতু।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার পর এখন জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে । বিএনপির দলীয় তথ্যমতে, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সামাজিক গ্রহণযোগ্যতা ও জন সম্পৃক্ততা আছে এমন নেত্রীদের সুযোগ দেয়া হবে। সেই দিক থেকে মিতু রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জন্মস্থান বরিশাল হলেও শ্বশুর বাড়ির সুত্রে নড়াইল থেকে সংরক্ষিত আসনের প্রার্থী ফামেমাতুজ জোহরা মিতু বলেন, দলের সংকটে রাজপথে সক্রিয় অবস্থান ও জনসম্পৃক্ততা বিবেচনায় দলীয় প্রধান তারেক রহমানসহ নীতি নির্ধারক তাকে মনোনীত করলে তিনি নিজেকে দেশ ও জনগণের জন্য উৎসর্গ করবেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *