বরিশাল: ১২ থেকে ১৪ বছর ছেলে-মেয়েদের বিশ্বমঞ্চে তুলে ধরতে তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী স্বপ্নের পথে, বিজয়ের সাথে স্লোগান নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’।
যে সকল ছেলে ২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম, তারা ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো) অংশগ্রহন করতে পারবে। এবার অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবেন।অনলাইন রেজিষ্ট্রেশন করার সাইড https://notunkurisports.gov.bd রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ এপ্রিল ২০২৬। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ।




