ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম গতিশীল ও কার্যকর করতে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠিত হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা বাস্তবায়ন, ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, ট্রাস্ট ও এর অধীনস্থ বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সরকার আশা করছে, পুনর্গঠিত এই নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে প্রেসনোট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তার জ্যেষ্ঠ পুত্র উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার’র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।
বুধবার (২৯ জুলাই)রাতে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেসনোটে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ বিষয়ে শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছে দলীয় সূত্র।
গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনের সংবাদ নামের একটি আঞ্চলিক পত্রিকায় ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে উপজেলা বিএনপি’র সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে। বাস্তবের সাথে যার কোন সংগতি নেই। কেননা হাজী হুমায়ুন সিকদার পারিবারিক ভাবেই বিপুল অর্থ সম্পদ ও জমি জায়গার মালিক। জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লিখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমি প্রতিপক্ষের দখলে থাকায় খোকন মন্ডল বিএনপি কর্মী দাবী করেও অন্যায় ভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সূত্র।
উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘আমার বাবা বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’
এ ব্যাপারের খোকন মন্ডল বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।

 

বরিশাল: বরিশাল নগরীর ব্যাস্ততম বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের ঝোপ থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, পোর্ট রোডের সাততলা ভবনের পাশের ঝোপঝাড়ে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে দুটি গাছ বড় হয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় পৌঁছেছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিতà§