TT Ads

 

বরিশাল: বরিশাল নগরীর ব্যাস্ততম বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের ঝোপ থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, পোর্ট রোডের সাততলা ভবনের পাশের ঝোপঝাড়ে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে দুটি গাছ বড় হয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় পৌঁছেছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাছ দুটি উদ্ধার করে। এব্যাপারে তদন্ত চলছে। তবে কারা এসব গাছ রোপণ করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, যেহেতু গাছ রোপনকারী সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায়নি, তাই উদ্ধার করা গাছ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *