বরিশাল: দেশের তৃণমূল পর্যায়ে অন্ধত্ব প্রতিরোধের অংশ হিসেবে বরিশালের চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জিয়া শিশু কিশোর মেলা, বরিশাল বিভাগের উদ্যোগে এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে বরিচাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় চক্ষুরোগীদের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য নিবন্ধন ও নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য। এমন মানবিক কার্যক্রম নিয়মিত হওয়া উচিত।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন ও সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।


