বরিশাল: ফুলবাড়ী দিবস উপলক্ষে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্ত্তীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের ফুলের শ্রদ্ধা জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত ও অরক্ষিত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যে কোনো উদ্যোগ রুখে দেওয়া হবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তারা। পরে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


