TT Ads

 

নিজস্ব প্রতিনিধি: নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন সংগঠনটির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রাজিব আহসান। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার নাম নিয়ে জোর আলোচনা চলছে।

 

রাজিব আহসান নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের কারণে আসন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

 

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী কমিটিতে এমন নেতৃত্ব আসবে যারা সৎ, যোগ্য, পরিশ্রমী, ত্যাগী এবং সাংগঠনিকভাবে দক্ষ।

 

রাজনৈতিক কর্মকাণ্ডে জেল-জুলুম, হামলা ও মামলার মুখোমুখি হলেও রাজিব আহসানের বিরুদ্ধে বড় ধরনের বিতর্ক না থাকায় তাকে ক্লিন ইমেজের নেতা হিসেবে বিবেচনা করছেন তার অনুসারীরা। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা, ত্যাগ এবং সাংগঠনিক অভিজ্ঞতাকে তার অন্যতম শক্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, রাজিব আহসানকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। তবে শেষ পর্যন্ত কারা নতুন কমিটিতে নেতৃত্বে আসছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের ওপর।

 

আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজিব আহসানের নাম ইতোমধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *