বরিশাল: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বরিশালে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
শুক্রবার বেলা ১১টায় নগরীর লাইন রোড থেকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিটি বের হয়। ঢাক-ঢোল, শঙ্খ, কাঁসর-ঘণ্টা আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক। সদর রোড, গির্জামহল্লা, চকবাজার ও বাজার রোড প্রদক্ষিণ করে র্যালিটি শংকর মঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া ভক্তরা শ্রীকৃষ্ণের বাণী অনুসরণের পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন।
বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি এবং শ্রীকৃষ্ণের অমিয় বাণী বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানানো হয়।


