কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা যে বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর- রশিদ,যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত কলাপাড়া বিএনপি কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, সেই সাথে অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অপরদিকে দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় রোগীদের জন্য উন্নত খাবার পরিবেশন করা হয়।
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গতকাল আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সহ আজকের এই পৃথক পৃথক কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম গুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


