TT Ads

 

বরিশাল:  নগরের চৌমাথা এলাকায় ফুটপাত দখল করে ভ্যানে ফল, সবজিসহ বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন হকাররা। এতে পথচারীদের ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। সৃষ্টি হচ্ছিল যানজটও। এ পরিস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন।

রোববার দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন ও হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালাতে হবে। একবার উচ্ছেদের পর আবারও যাতে ফুটপাত দখল না হয়, সে বিষয়েও সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

TT Ads