TT Ads

 

বরিশাল: বরিশালের মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ ইতিহাস সমিতির আজীবন সদস্য এ্যাডভোকেট শাহ্ আলম খান’র আজ ৩৭ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮৫ সালে ১০ ডিসেম্বর থেকে চলমান বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে, বরিশাল বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রথম গণঅনশন আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী। সেই আমরণ অনশনেই তিনি প্রথম বার স্ট্রোক করেন। ১৯৮৯ সালের ১০ অক্টোবর দ্বিতীয়বার স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার সেই দিনের আন্দোলনের ফল স্বরূপ আজকের বরিশাল বিভাগ, প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কিন্তু দুটোর কোনটিই তিনি দেখে যেতে পারেননি। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমিন।

ছবি – তৎকালীন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত এ্যাডভোকেট শাহ্ আলম খান’র বরিশাল বিভাগ ও বিশ্ববিদ্যালয় দাবীতে আন্দোলনের ছবি।

 

TT Ads