TT Ads
Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ফাগুনকে বরন আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই পর্যটকে কানায় কনায় পরিপূর্ণ থাকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র খ্যাত সাগরকন্যা কুয়াকাটা। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তাই পড়েছেন আর্থিক সংকটে। তবে সংখ্যায় কম হলেও যে সকল পর্যটকরা সৈকতে এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। যে কোন বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
খুলনা থেকে আসা পর্যটক সাইদুর রহমান বলেন, বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাগুনকে বরণ করতে কুয়াকাটায় বেড়াতে এসেছি।কিন্তু পর্যটকের উপস্থিতি কম থাকায় আনন্দ হচ্ছে না। এর আগেও এরকম সময় এসে দেখেছি, পর্যটকে মুখরিত ছিল কুয়াকাটা সৈকত।
ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমাল ইমতিয়াজ তুষার বলেন, প্রতিবছর এই সময় হোটেল গুলোতো সব রূপ বুকিং থাকত। কিন্তু এই বছর এখন পর্যন্ত আমার এখানে মাত্র একটি রুম বুকিং হয়েছে।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *