TT Ads
Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশারফ হোসেন বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন।’ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে চাকামইয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিঁনি বলেন, ‘ আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং বেকার যুবকদের জন্য চাকুরীর ব্যবস্থা করবে বিএনপি। তাই উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।’
চাকামাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ। এ সময় হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিরে জনসভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপি, চাকামইয়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *