TT Ads
Spread the love

বরিশাল: ‎আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে–এই বাংলায়’। প্রকৃতির অমোঘ টানে বাংলার রূপ-রঙকে কবিতায় অমর করে রাখা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের আজ ১২৭তম জন্মদিন। কবি জীবনানন্দ দাশের কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে গ্রাম-বাংলার প্রকৃতি ফুটে উঠেছে। প্রেম বিরহের বিচিত্র রূপ তার কবিতার অন্যতম প্রতিপাদ্য বিষয়। জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অমর সাহিত্যিক হিসেবে আমাদের আজীবন প্রেরণা দিয়ে যাবে। ‎প্রিয় কবিকে স্মরণে আজ বরিশালের সাংস্কৃতিক অঙ্গন ও সাহিত্যপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‎১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা কবিতার অন্যতম এই প্রধান পুরুষ। কবির জন্মদিনে তার জন্মশহর বরিশালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কবির কর্মস্থল বরিশাল ব্রজমোহন কলেজের জীবনানন্দ চত্বরে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ‘স্মরণে জীবনানন্দ’ শীর্ষক  স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।


‎অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম বলেন কলেজের একটি সংগঠন প্রতিবছর  কবি কে স্মরণ করছে যা আমাদের জন্য গৌরবের বিষয়।

‎ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা সরকার বলেন, কবি জীবনানন্দ দাশ আমাদের গর্ব,আমাদের কলেজে জীবনানন্দ দাশকে নিয়ে একটি গবেষণাগার থাকা উচিৎ, একই সাথে জীবনানন্দ দাশের সম্পর্কে সবাইকে জানানোর উদ্যোগ নিতে হবে।

‎সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আ স ম ইমানুল হাকিম বলেন, জীবনানন্দ দাশ আমাদের কাছে এক আবেগ ও অনুভূতির নাম। বিএম কলেজের পুরো ক্যাম্পাসে ছিলো তার পদচারণা।

‎সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ আবু তাহের মো রাশেদুল ইসলাম, নির্জনতার কবি জীবনানন্দ দাশ, তিনি তার লেখনীতে বারবার ‎ফিরে আসতে চেয়েছেন রুপসি বাংলায়,কবি ঘোষণা করেছেন সে শঙ্খচিল বা শালিকের বেশে হলেও বাংলায় ফিরতে চান,আজ কবির জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

‎উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল বলেন, প্রতিবছর কবির জন্মদিনে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা আয়োজন করে উত্তরণ।  এবছর নির্বাচন ও রমজানের কারনে এপ্রিলের ৭,৮,৯ তারিখ জীবনানন্দ মেলার আয়োজন করা হবে।

‎উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুজ নুসরাত মোনা বলেন,উত্তরণ জীবনানন্দ দাশকে সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে,আমাদের দাবি শুধু উত্তরণ নয় বিএম কলেজ প্রশাসন কবিকে স্মরণ করবে একই সাথে কলেজ ক্যাম্পাসে কবি জীবনানন্দ দাশের একটু ম্যুরাল স্থাপনের দাবি জানাচ্ছি।


‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ আবু তাহের মো রাশেদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আ স ম ইমানুল হাকিম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মহিউদ্দিন চৌধুরী,সহকারী অধ্যাপক সংগীতা সরকার,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো রাশেদ খান শাহীন, সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সাধারণ সম্পাদক ওয়ালিদ,ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার,ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাবেক সহ সভাপতি শাহজাদা হিরা,সাবেক সহ সভাপতি আরাফাত হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আবদুল্লাহ রাহাত,সাবেক সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, সাবেক সভাপতি শাকিল আহমেদ,সাবেক সদস্য কুমার কাকন উজ্জ্বল সদস্য সহ উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র ও বর্তমান সদস্যবৃন্দ।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *