TT Ads
Spread the love

 

নিজস্ব প্রতিবেদক : রমজান শুরুর আগেই রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা-টিসিবি বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে প্রতিদিন ৪০টি ট্রাকে ২০ হাজার মানুষের জন্য ভোজ্যতেল, চিনি, মুসুর ডাল, ছোলা বুট ছাড়াও খেজুর বিক্রি কার্যক্রম শুরু করল। এবার চিনি ৮০ টাকা, মশুর ডাল ৭০ টাকা, ভোজ্য তেল ১১৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকা দরে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১৫টি ট্রাকে এবং অন্যান্য জেলাগুলোতে ৫টি করে ২৫টি ট্রাক এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। ঈদের আগে পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরো প্রায় সাড়ে ৪ লাখ পরিবার এসব পণ্যের বাইরে প্রতিমাসে ৩০ টাকা, কেজি দরে ৫ কেজি করে চালও পাচ্ছেন।

পবিত্র রমজান উপলক্ষ্যে গত বছরের মতো এবারো সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলো। বরিশালে টিসিবি’র দায়িত্বশীল মহলের মতে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের গুরুত্বøপূর্ণ স্থানে শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন ট্রাক থেকে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। তবে ফ্যামিলি কার্ডের তুলনায় ট্রাকসেলে প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ১০ টাকা বেশী দিতে হবে বলে জানা গেছে। এর পরেও এসব পণ্যেও দাম খোলা বাজারের চেয়ে অন্তত ৩৫ ভাগ কম রয়েছে।

মঙ্গলবার প্রথম দিনে অনেক দেরি করে টিসিবির ট্রাকগুলো রাস্তায় নামলেও ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গাড়ির পেছনেই নারী-পুরুষের লম্বা লাইন দেখা গেছে।

বরিশালের বাইরে অন্যান্য জেলায়ও ৫টি করে ট্রাক জেলা প্রশাসনের কাছে নেয়ার পরে তাদের সুবিধা মাফিক স্থান থেকে টিসিবি’র পণ্য বিক্রী শুরু করেছে। প্রথম দিনেই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম জনজীবনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *