বরিশাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করায় তীব্র ক্ষোভ ও ফুসে উঠেছে বরিশালের রাজনৈতিক অঙ্গণ।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তালুকদার মোঃ ইউনুস হাজির হয়ে বিগত ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন বলে আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। অবশেষে ওই মামলায় তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
এদিকে তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।




