TT Ads
Spread the love

বরিশাল: বরিশালে রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
‎‎মঙ্গলবার দুপুর ১ টায় নগরীর বাজার রোড এলাকায়  র‍্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকায় যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ বেশ কয়েকটি দোকানে সতর্কতামূলক জরিমানা করা হয়। অবৈধভাবে পণ্য মজুদ করে কেউ যাতে বাজারে পন্যের কৃত্রিম সংকট তৈরি না করে সে বিষয়ে সতর্ক করা হয়। বাজার নিয়ন্ত্রণে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। তিনি আরও জানান, কেউ যদি এই আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *