TT Ads
Spread the love

 

বরিশাল: বরিশাল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে ফিলিং স্টেশনগুলোতে তদারকি জোরদার করা হয়েছে।
এই মনিটরিংয়ের আওতায় জ্বালানি তেলের মজুত, বিক্রয়মূল্য, পরিমাপে সঠিকতা এবং ভোক্তাদের সাথে আচরণ যাচাই করা হচ্ছে। কোনো অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা পরিমাপে কারচুপি শনাক্ত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন ও ডিপোতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখা হয়েছে, যাতে সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *