TT Ads

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মান, পায়রা বন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা ও বরিশাল-ভোলা সেতু নির্মানসহ ৯ দফা এবং জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০১ জুলাই) সকাল দশটায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়। দুপুর বারোটা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। মানববন্ধনে দল মত নির্বেশেষে সকল শ্রেনী পেশার অর্ধলক্ষাধিকের বেশি মানুষ অংশগ্রহন করেন।
কর্মসূচিতে অংশহণহনকারীরা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোন বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্ধ অন্তর্ভুক্ত করার দাবি জানান।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, নুতন বাজেটে বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের জন্য দৃশ্যমান বরাদ্দ না রাখায় জাতীয় সংসদ অধিবেশনে প্রতিবাদ জানিয়েছেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আমারা আজকের মানববন্ধন থেকে এই অঞ্চলের উন্নয়নে ৯টি দাবি জানাচ্ছি। সেইসাথে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *