TT Ads

বরিশাল: অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার সন্ধ্যায় শহীদ মিনার এলাকা থেকে মিছিলটি বের হয়। হাতে জ্বালানো হারিকেন নিয়ে অংশগ্রহণকারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি টাউন হলে এসে থামলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। আমরা অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *